তালামীযে ইসলামিয়া গোলাপগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার কাউন্সিল সম্পন্ন, রুহেল আহমদ সভাপতি, খলিল সম্পাদক


admin প্রকাশের সময় : আগস্ট ৭, ২০২৬, ০৯:৫১ /
তালামীযে ইসলামিয়া গোলাপগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার কাউন্সিল সম্পন্ন, রুহেল আহমদ সভাপতি, খলিল সম্পাদক

তালামীযে ইসলামিয়া গোলাপগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার কাউন্সিল সম্পন্ন, রুহেল আহমদ সভাপতি, খলিল সম্পাদক

গোলাপগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলাধীন গোলাপগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৫ আগষ্ট, ২০২৬ ঈসায়ী, বুধবার, ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসা হল রুমে কাউন্সিল ও নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিষেক সম্পন্ন হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ও নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের সিলেট পূর্ব জেলা সভাপতি আবু ছায়িদ মো. আশিক, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক মো. আমিনুল এহসান জাবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ রেদওয়ান হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু তায়্যিব রুবেল, সহ সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ, প্রচার সম্পাদক আব্দুল মুতালিব, অর্থ সম্পাদক তানভীর আহমদ, অফিস সম্পাদক মাহবুব আহমদ, সহ প্রশিক্ষণ সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জাহেদ আহমদ খান।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মো. রুহেল আহমদ -কে সভাপতি, আব্দুল্লাহ ইবনে খলিল -কে সাধারণ সম্পাদক ও আইনুল হুদা -কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৩৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন- সহ-সভাপতি ফয়ছল মাহমুদ, শাহীন আহমদ, মাহেদ আহমদ, সহ সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, আব্দুস সামাদ, সহ সাংগঠনিক সম্পাদক তাহমীদ সিদ্দিকী, প্রচার সম্পাদক আতিক আহমদ, সহ প্রচার সম্পাদক আলি সুলতান সিফাত, আবিদুর রহমান, অর্থ সম্পাদক ইমন আহমদ, অফিস সম্পাদক আবুল হাসান, সহ অফিস সম্পাদক হুসাইন আহমদ, প্রশিক্ষণ সম্পাদক সাব্বির আহমদ, সহ প্রশিক্ষণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহবুব, সিদ্দিক আহমদ, জহির আহমদ নাহিয়ান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ইকবাল হোসেন, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ছামি আহমদ, ইসমাইল হোসেন, শাহিদ আহমদ মান্না, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ওয়াহিদুর রহমান, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক তুহিন আহমদ, কামরান আহমদ, শেখ ইব্রাহিম আহমদ, সদস্য শাহাদাত হোসেন ফুয়াদ, নাজমুল হাসান, আরিফ আহমদ, গোলাম রাব্বি, আব্দুল মালিক রাহিম, হানিফ আহমদ আপন, মুরছালিন আহমদ, সাকিবুল ইসলাম, সুমন আহমদ ও হাবিবুর নাইম প্রমুখ।