গোলাপগঞ্জে লরিফর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠন, সভাপতি মালিক, সহ সভাপতি আহাদ

admin প্রকাশের সময় : আগস্ট ৬, ২০২৬, ১৪:৪৪ /
গোলাপগঞ্জে লরিফর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠন, সভাপতি মালিক, সহ সভাপতি আহাদ

গোলাপগঞ্জে লরিফর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠন, সভাপতি মালিক, সহ সভাপতি আহাদ

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লরিফর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ সালের নতুন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) গঠন করা হয়েছে।
সরকার প্রণীত ২০২৬ সালের নতুন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) নীতিমালা অনুযায়ী গঠিত এ কমিটিতে মোঃ আব্দুল মালিক সভাপতি এবং মোঃ আব্দুল আহাদ সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
নতুন নীতিমালার আলোকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ উন্নয়নের লক্ষ্যে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় লরিফর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠিত হয়েছে।
এ উপলক্ষে নবনির্বাচিত সভাপতি ও সহ-সভাপতিকে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় সচেতন মহল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে কার্যকর ভূমিকা পালন করা হবে।