রনকেলী নয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন: সভাপতি হেলাল, সহ-সভাপতি মাজেদ

admin প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৬, ১৭:০৩ /
রনকেলী নয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন: সভাপতি হেলাল, সহ-সভাপতি মাজেদ

রনকেলী নয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন: সভাপতি হেলাল, সহ-সভাপতি মাজেদ
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রনকেলী নয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে হেলাল আহমদকে সভাপতি এবং মাজেদ আহমদকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়।
এ সময় বিদ্যালয়ের অভিভাবক সদস্যদের উপস্থিতিতে কমিটি গঠন সম্পন্ন হয়। নবনির্বাচিত সভাপতি ও সহ-সভাপতি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।
নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি হেলাল আহমদ ও সহ-সভাপতি মাজেদ আহমদ নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের সকল অভিভাবক সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়িত হবে।