

ফাজিলপুর -১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন: সভাপতি আব্দুল সহিদ, সহ-সভাপতি সামিউল হক চৌধুরী
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত ফাজিলপুর -১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ সদস্যবিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার বিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে কমিটি গঠন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য মোঃ আব্দুল সহিদকে সভাপতি এবং দাতা সদস্য সামিউল হক চৌধুরীকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়।
নবগঠিত কমিটির সদস্যরা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করা এবং শিক্ষক-অভিভাবকদের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নবনির্বাচিত সভাপতি ও সহ-সভাপতিকে অভিনন্দন জানান এবং তাঁদের নেতৃত্বে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :