সিলেট পাঁচভাই রেস্টুরেন্টের ভুনা খিচুড়িতে মিলল মুরগির পালক-খাবারের মান নিয়ে প্রশ্ন? 


admin প্রকাশের সময় : আগস্ট ৮, ২০২৬, ০২:৪৭ /
সিলেট পাঁচভাই রেস্টুরেন্টের ভুনা খিচুড়িতে মিলল মুরগির পালক-খাবারের মান নিয়ে প্রশ্ন? 

নিজস্ব প্রতিবেদক:

সিলেট নগরীর পরিচিত পাঁচভাই রেস্টুরেন্টে পরিবেশিত ভুনা খিচুড়িতে মুরগির পালক পাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রেস্টুরেন্টটির খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগী সাংবাদিক তামিম আহমদ।

ভুক্তভোগীর অভিযোগ, শনিবার সকালে দুই সহকর্মীকে নিয়ে নাস্তা করতে পাঁচভাই রেস্টুরেন্টে যান তিনি। খাবার পরিবেশনের পর ভুনা খিচুড়ির মধ্যে একটি মুরগির পালক দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে রেস্টুরেন্টের দায়িত্বপ্রাপ্তদের জানানো হলে প্রথমে তারা অভিযোগ অস্বীকার করেন। পরে বিষয়টি যাচাই করে নিজেদের ভুল স্বীকার করেন বলে দাবি করেন তিনি।

সাংবাদিক তামিম আহমদ বলেন, “নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবারের প্রত্যাশায় আমরা তিনজন সহকর্মী নাস্তা করতে এসেছিলাম। কিন্তু খাবারের মধ্যে মুরগির পালক পাওয়া অত্যন্ত হতাশাজনক। একটি প্রতিষ্ঠিত রেস্টুরেন্টে এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী সিলেট এয়ারপোর্ট এলাকার বাসিন্দা আশরাফুল ইসলাম রাহি বলেন, আমি তামিম আহমদের সঙ্গে একই টেবিলে ছিলাম। খাবারের মধ্যে পালক দেখার পর আমারও আর খেতে ইচ্ছা করেনি। রেস্টুরেন্টের খাদ্য প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলা উচিত।

এ বিষয়ে পাঁচভাই রেস্টুরেন্ট কর্তৃপক্ষের বক্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সচেতন মহলের মতে, নগরীর রেস্টুরেন্টগুলোতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি ও স্বাস্থ্যবিধি বাস্তবায়নে আরও কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে এ ধরনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন তারা।