গোলাপগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার


admin প্রকাশের সময় : জুলাই ৩১, ২০২৬, ১৭:৩৬ /
গোলাপগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

গোলাপগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটে গোলাপগঞ্জ উপজেলার ৬নং ঢাকা দক্ষিণ ইউনিয়নের দত্তরাইল এলাকায় ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয়ের গেটের বিপরীতে মুন্না মিয়ার দোকানের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) এবং গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জের সার্বিক দিকনির্দেশনায় এসআই উসমান গণির নেতৃত্বে এএসআই ছায়েদুর রহমান ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— গোলাপগঞ্জ উপজেলার ধারাবহর গ্রামের মাতাব মিয়ার ছেলে কয়েছ আহমদ (৩০), গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে আব্দুল কাদের জিলানী (২৭) এবং গোলাপগঞ্জ উপজেলার দত্তরাইল গ্রামের মকসু মিয়ার ছেলে মুন্না আহমদ (৩৩)।
এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা (নং-২৬, তারিখ: ৩১ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে। মামলাটির তদন্ত করছেন এসআই সুমিত আহমেদ।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।