ভাইরাল তাজু ভাই এবার সাংবাদিকতা পেশায়, টাইমস টুডেতে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে যাত্রা শুরু


admin প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৬, ১৬:৪৮ /
ভাইরাল তাজু ভাই এবার সাংবাদিকতা পেশায়, টাইমস টুডেতে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে যাত্রা শুরু

ভাইরাল তাজু ভাই এবার সাংবাদিকতা পেশায়, টাইমস টুডেতে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে যাত্রা শুরু
ডেস্ক রিপোর্ট: সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ের ভাইরাল কনটেন্টের মাধ্যমে পরিচিত মুখ তাজু ভাই এবার সাংবাদিকতা ও সংবাদভিত্তিক কনটেন্ট তৈরির সঙ্গে যুক্ত হয়েছেন।
নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানান, দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় কাজ করার সুযোগের অপেক্ষায় ছিলেন। অবশেষে সেই সুযোগ করে দিয়েছে TimesToday।
ফেসবুক পোস্টে তাজু ভাই লিখেছেন,
“অনেকদিন ধরে আমি সাংবাদিকতার সুযোগ খুঁজছিলাম। শেষ পর্যন্ত আমাকে সেই সুযোগ করে দিল TimesToday। এখন থেকে আমি টাইমস টুডের কনটেন্ট ক্রিয়েটর (মফস্বল)। গ্রামের তাজু ভাই ২.০।”
তার এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারী ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে অভিনন্দনের বার্তা দেখা যাচ্ছে। অনেকেই নতুন এই যাত্রার জন্য শুভকামনা জানিয়েছেন।
উল্লেখ্য, তাজু ভাই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিনোদনধর্মী ও ব্যতিক্রমধর্মী ভিডিও কনটেন্টের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন। এবার তিনি সংবাদভিত্তিক কনটেন্ট তৈরির মাধ্যমে নতুন পরিচয়ে পথচলা শুরু করলেন।