

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার গোয়াসপুর এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশা খাদে পড়ে এর চালক আহত হয়েছেন। এ দুর্ঘটনায় কোনো প্রাণহানি না ঘটলেও অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে।
শুক্রবার (৩১ জুলাই) বিকাল ৫টার দিকে সিলেট-গোলাপগঞ্জ সড়কের গোয়াসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি গোয়াসপুর এলাকা অতিক্রম করার সময় পেছন দিক থেকে আসা একটি বাস ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে নিচে গিয়ে পড়ে দুমড়েমুচড়ে যায়।
ঘটনার পরপরই স্থানীয় মানুষজন আহত অটোচালককে উদ্ধার করেন।
আপনার মতামত লিখুন :