

নিজস্ব প্রতিবেদক:
গোলাপগঞ্জে আজকের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক তারেক আহমদ চৌধুরী। তিনি দাবি করেন, ঘটনার সঙ্গে ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই; বরং উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা পুরো পরিস্থিতিতে সর্বোচ্চ ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন।
এক বিবৃতিতে তারেক আহমদ চৌধুরী বলেন, আজকের ঘটনার সঙ্গে ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই। গোলাপগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা সর্বোচ্চ ধৈর্যশীলতার পরিচয় দিয়েছে। আমরা সবসময় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক চর্চায় বিশ্বাসী।
তিনি আরও বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। তবে এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সত্য তথ্য যাচাই করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
তারেক আহমদ চৌধুরী বলেন, গোলাপগঞ্জে শান্তি, সম্প্রীতি ও সহনশীল রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে ছাত্রদল অতীতের মতো ভবিষ্যতেও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
আপনার মতামত লিখুন :