

নিজস্ব প্রতিবেদক:
গোলাপগঞ্জে এনসিপির ঘোষিত কর্মসূচিকে সামনে রেখে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন গোলাপগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক বাদল আহমদ ও পৌর ছাত্রদলের সদস্য সচিব তারেক আহমদ চৌধুরী।
পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক বাদল আহমদ বলেন, আপনারা ৩০ জুলাই গোলাপগঞ্জ আসবেন—আসেন। তবে মাথায় রাখবেন, আমরা জাতীয়তাবাদী দলের কর্মীরাও জুলাইয়ের আন্দোলনের যোদ্ধা ছিলাম। আমাদের এই উপজেলায় সাতজন ভাই শহীদ হয়েছেন। তাই আপনাদের কাছে অনুরোধ, যে কথাই বলবেন, শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে বলবেন।
একই ধরনের আহ্বান জানিয়ে পৌর ছাত্রদলের আহ্বায়ক তারেক আহমদ চৌধুরীও বলেন রাজনীতি করবেন, সমস্যা নেই। কিন্তু বেয়াদবি করলে সমস্যা আছে। শান্ত গোলাপগঞ্জকে শান্ত রাখুন। অশান্তি সৃষ্টি করার চেষ্টা করবেন না—আইন, জনগণ ও সময় তার যথাযথ জবাব দেবে।
স্থানীয় সচেতন মহলও সব রাজনৈতিক দলের প্রতি দায়িত্বশীল আচরণ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :